
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা এলাকায় গড়ে উঠা ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে রংপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে অবৈধ ওই ইটভাটা ২টি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। ‘সান ব্রিক্স’ ও ‘স্যার ব্রিক্স’ নামের অবৈধ ইটভাটা ২টি ওই এলাকায় পাশাপাশি অবস্থিত।
রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মেজবাবুল আলম সাংবাদিকদের জানান, গত দেড় যুগ ধরে ইটভাটা ২টি পৌর এলাকার ভেতর অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। ইটভাটা ২টির ছিল না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ছিল না জেলা প্রশাসনের কোন অনুমোদন। অভিযানের সময় গুঁড়িয়ে দেওয়া ইটভাটা ২টির মালিককে আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের যন্ত্রপাতি ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক