
শাহ এস এম ফরিদ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ শায়েখ জমির উদ্দিন রঃ এর প্রতিষ্ঠিত জালালপুর ক্বাসিমূল উলূম মাদ্রাসা র ৫৫তম বার্ষিক ইসলামি সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ৮ ফেব্রুয়ারি দুপুর থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি ফরজ নামাজের পর আখেরি মোনাজাত এর মধ্য দিয়ে সম্মেলন সম্পন্ন হয়।
আযাদদ্বীনি এদ্বারা তালিম সুনামগঞ্জ জেলার অডিটর এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মুহাদ্দিস মাওলানা জমির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোরআন হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আযাদ দ্বীনি এদ্বারা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শায়েখ আব্দুল বছীর, সিলেট বন্দর বাজার জামেমসজিদ এর খতিব মাওলানা মুশতাক আহমদ খান, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মেরাজুল হক, নূরুল হক নবীগঞ্জী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আমীন উদ্দিন মওসুফ, মাওলানা তুফায়েল আহমদ কামরান প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া,
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। এসময় উপস্থিত তৌহিদি জনতার উপস্থিতিতে জালালপুর ক্বাসিমূল উলূম মাদ্রাসার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও পরিকল্পনা সহ বার্ষিক প্রতিবেন পেশ করেন অত্র মাদ্রাসার মুহতামীম মাওলানা বাহা উদ্দিন। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান সম্মেলনে উপস্থিত ছিলেন। মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি সহ বিশ্বের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে সম্মেলনে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান