প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২১, ১:৫৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। রুহিয়া থানা সুত্রে জানা যায়, (৫ ফেব্রুয়ারি) শুক্রবার ভোর ০৫:০০ ঘটিকায় রুহিয়া থানার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারি বাজারের উত্তরে রাস্তার পাশে আসামী বিহীন স্কুলব্যাগে ৯৪ (চুরানব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার করে রুহিয়া থানা টহল পুলিশ। এ ব্যাপারে রুহিয়া থানায় একটি জিডি করা হয়েছে (যার নং- ১৬০ তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১)। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.