হোম » সারাদেশ » সোনাইমুড়ীতে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় ২৩৫ জনের বিরুদ্ধে মামলা!

সোনাইমুড়ীতে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় ২৩৫ জনের বিরুদ্ধে মামলা!

মোঃ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌর নির্বাচনে নৌকা প্রতীকের
প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে গতরাতে বিষ্ফোরক আইনে থানায় মামলা হয়েছে। এই মামলায় পৌর এলাকার সোনাইমুড়ী পশ্চিম পাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র আনোয়ার হোসেন প্রকাশ সজিবকে ১ নং এজাহার নামীয় ও ৩৫ জনকে উল্লেখিত বিবাদী করে এবং ২০০ জনকে অজ্ঞাত নামা বিবাদী করা হয়। সোনাইমুড়ী থানায় এস আই মোঃ আলিম (নিরস্ত্র) বাদী হয়ে এই মামলা করেন।

 

 

মামলা নং- ০৫। মামলার এজাহারে উল্লেক করা হয়েছে, স্বতন্ত্র মেয়র প্রার্থী খোরশেদ আলমের মোবাইল ফোন মার্কা প্রতীকের ২০০/২৫০ জন লোক মিছিল নিয়ে ৩ ফ্রেরুয়ারী রাত ১০ টার দিকে সোনাইমুড়ীর ৫নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ককটেল ফুটায়, ভাংচুর ও অগ্নি সংযোগ করে। সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!