প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২১, ১১:৫৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের বাচিক শিল্পী বজলুর রহমান খোকন এর ৩৫ তম জন্মদিন আজ!

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইল: আজ ১লা জানুয়ারি,ইংরেজি শুভ নববর্ষ।১৯৮৫ সালের ১ লা জানুয়ারি আজকের এই দিনে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় খালিয়ার বাইদ গ্রামে জন্মগ্রহণ করেণ কবি আবৃত্তিকার, নাট্যকার, সংবাদ পাঠক ও বিজ্ঞাপন কণ্ঠদাতা বজলুর রহমান খোকন।তাঁর বাবার নাম জিন্নাত আলী মাষ্টার এবং মাতার নাম মোছাঃ ফাতেমা খাতুন। সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঙ্গ-সংগঠন থেকে তিনি বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। গুণী এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সখীপুরে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা আয়োজনের মধ্য দিয়ে কবির জন্মদিনকে স্বাগত জানানো হয়। তিনি তার জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.