
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে চর এলাকায় শীতার্থদের মাঝে বুয়েট ৮৬ ফোরাম’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের বানিয়াপাড়া ও টাকামাগুড়া চর এলাকায় কম্বল বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনবাইশা ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ ছাদত হোসেন,দুর্গাহাটা ডিগ্রি কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম,চন্দনবাইশা ডিগ্রি কলেজ’র পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইউনুছ আলী,
প্রভাষক জয়ন্ত কুমার দাস,বগুড়া মহিলা কলেজের প্রভাষক রতন কুমার সিং,দুর্গাহাটা কলেজের প্রভাষক ফজলুল করিম সেলিম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাহমুদুননবী হিরো। আলোচনা সভা শেষে শীতার্থ ২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান