
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “মাদক মুক্ত সমাজ চাই ক্রিয়ার কোনো বিকল্প নাই” এই শ্লোগান কে সামনে রেখে অদ্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় গোয়াল পাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য মারুফ হোসেনের সভাপতিত্বে জনাব আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুব লীগের সভাপতি ও
ঠাকুরগাঁও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব আব্দুল মজিদ(আপেল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব নজরুল ইসলাম,ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি জনাব মোঃ হামিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রুবেল সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আব্দুল মজিদ আপেল বলেন ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিক ও মাদক মুক্ত করতে হবে। এজন্য আমাদের সবাই কে একসাথে কাজ করতে হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২