হোম » সারাদেশ » গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শাহজাহান সিরাজ: গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে গাইবান্ধা পৌর পার্কে স্বাধীনতা বিজয় স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে ও শ্রদ্ধায় প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এরপর শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

 

এছাড়া জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধা, র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প ইনচার্জ, আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন, প্রেসক্লাব গাইবান্ধাসহ সকল সরকারী, বেসরকারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!