
শাহজাহান সিরাজ: গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে গাইবান্ধা পৌর পার্কে স্বাধীনতা বিজয় স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে ও শ্রদ্ধায় প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এরপর শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এছাড়া জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধা, র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প ইনচার্জ, আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন, প্রেসক্লাব গাইবান্ধাসহ সকল সরকারী, বেসরকারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী