হোম » সারাদেশ » মানবতার দেয়াল এখন হরিপুরে

মানবতার দেয়াল এখন হরিপুরে

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হরিপুর উপজেলা পরিষদ হতে একটু সামনে গেলে পাওয়া যাবে থানা মোড়। থানা মোড়ের একটু দক্ষিণে গেলেই চোখে পরবে মানবতার দেয়াল। উপজেলা সবরেজিষ্টর অফিসের দেয়ালটি ঘেষেই একটি উদ্যোগ। যা দেখতে উৎসুক মানুষের ভিড়। দেয়ালের গায়ে পুরনো কাপর কেন? এমন প্রশ্ন অনেকেরই।

দেয়ালের উপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল। লেখা রয়েছে- “মানবতা দেয়াল, শুধু মাত্র গরীব ও অসহায় মানুষদের জন্য। এর বাম দিকে লেখা রয়েছে- অব্যবহৃত বস্ত্র, হতে পারে কারো লজ্জা নিবারণের অস্ত্র। দিতে
গর্ববোধ করবেন না, নিতে লজ্জাবোধ করবেন না। আবার ডান দিকে লেখা রয়েছে- আপনার প্রয়োজনীয় কাপড়টি এখান থেকে নিয়ে যান। আপনার অপ্রয়োজনীয় কাপড়টি এখানে রেখে যান।

মহান এই আয়োজনটি পরিচালনায় রয়েছেন, ইএসডিও প্রোমোট যুব নেটওয়ার্ক, হরিপুর ঠাকুরগাঁও। দেয়ালে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। তবে অভিনব এই উদ্যোগের উদ্যোক্তাদের আশপাশে খুঁজে পাওয়া যায়নি।
একটি সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তেদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছেলন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!