
আরিফুল ইসলাম আরিফ(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-পশ্চিম ভালুকার মুক্তিযােদ্ধের অনতম সংগঠক বীর মুক্তিযােদ্ধা ওমর আলী মাস্টারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।১০ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাকাতিয়ার সামালিয়া পাড়া ৫১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শেখ ওমর আলী মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্বরন সভায় ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন বিএবিএড’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী,বিশিষ্ট শিক্ষানুরাগী,
জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদ এমবিএ।এ স্বরণ সভায় আলহাজ্ব এমএ ওয়াহেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,শিক্ষানুরাগী বীর মুক্তিযােদ্ধা শেখ ওমর আলী মাস্টারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ভরে স্মরণ রুহের মাগফেরাত কামনা করেন।তিনি জানান, ভালুকা তথা ডাকাতিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সহ বিশিষ্টজনদের সৃতি ধরে রাখতে সৃতিচারণ সম্বলিত ঘর নির্মান এবং আগামীতে যথাযথ মর্যাদায় ব্যাপক ভাবে স্বরন সভা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এসময় সাবেক ছাত্রলীগের সভাপতি হুমায়ূন আহমেদ হিমুর সঞ্চালনায় অন্যদের মধ্যে আতিকুজ্জামান লষ্কর,বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক তালুকদার,বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান কামাল,ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকু,বিশিষ্ট সাংবাদিক ও লেখক লুৎফর চৌধুরী, শিক্ষক আনিসুর রহমান (বিএ),সাবেক শিক্ষক আলহাজ্ব মহর আলী (বিএ), দলিল লেখক সমিতির কার্যকরি কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির,ডাকাতিয়া শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এম এ খালেক,মিনহাজ উদ্দিন,সাজ্জাদ আহমেদ রাসেল,শাহ আলম সরকার,বাহাদুর ইসলাম স্বপ্ন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান