প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২০, ৩:৩২ পি.এম
জাতির পিতার ভাস্কর্য আহত!

জাতির পিতার ভাস্কর্য আহত!
৩০ লক্ষ শহীদ কাঁদছে
কাঁদতে ১৮কোটি প্রাণ,
বিজয়ের মাসে বঙ্গবন্ধুর
একি অসম্মান!
এই লজ্জার দায় নিবে কে
এই নিবে অপমানের ভার?
জাতির পিতার ভাস্কর্য আহত!
দেখব আর কি অকৃতজ্ঞতার!
মৌল,জঙ্গি, সন্ত্রাসবাদ
আঘাত করছে এই দেশে,
আসলে পাকবাহিনীর
বীজ এখনো রয়ে গেছে।
এরা মুক্তিযুক্তিকে হারাম বলে
মুক্তিযোদ্ধাকে কাফের!
এই ধর্মান্ধ, অন্ধ জাতি
অবমাননা করে দেশের!
পাকবাহিনীর কলঙ্কময়
দালাল যারা আছে,
বাঙালি এক হয়ে
রুখে দাও এক সাথে।
কবিতাটি লিখেছেন -জ্যাকলিন কাব্য
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.