প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২০, ৫:৫৯ পি.এম
চাটখিলে যুব উন্নয়নের জনসচেতনতা মূলক প্রশিক্ষন।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): মুজিব বর্ষের আহবান,যুব কর্মসংস্থান শ্লোগানকে প্রতিপাদ্য করে যুব উন্নয়ন অধিদপ্তরের আজ নোয়াখালী জেলার চাটখিল অফিসের আয়োজনে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক প্রশিক্ষন কর্মসুচীর আয়োজন করা হয়। সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক (মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা /নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা) বিষয়ক এই প্রশিক্ষনে
প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন আহমেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান এইছ এম আলী তাহেরি ইভু, সভাপতি উপজেলা কর্মকর্তা ফয়েজ আহমেদ, সাংবাদিক কামরুল কানন, সঞ্চালননায় ছিলেন জেলা মৎস্য প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.