
মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ১৩তম গ্রেড হইতে ষোল গ্রেড পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,উপজেলা ভুমি অফিস কতৃক ঘোষিত পদপদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে চলছে পূর্ণদিবস কর্মবিরতি।
আন্দোলনকারীরা জানায়,দাবি আদায় না হওয়া পর্যন্ত ৩০ নভেম্বর পর্যন্ত চলবে তাদের কর্মবিরতি।দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেবাদান থেকে বিরত থাকবেন বলে জানান তারা।এতে উপজেলা চত্তরে সেবা নেয়া মানুষগুলোকে পরছে চরম দূর্ভোগে।
লালমনিরহাট জেলা বাকাসস এর যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান,আমাদের দাবি ন্যায্য দাবি।ঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২