প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১০:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২০, ৪:৫২ পি.এম
জামালপুরে তুচ্ছ ঘটনায় বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, উভয় পক্ষের আহত-১০

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে তুচছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন গুরত্বর আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সন্ধ্যায় সদরের তুলসীরচর ইউনিয়নের ডোহাতলায় এ ঘটনা ঘটে। বর্তমানে উভয় পক্ষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মামলার বাদি ইউসুফ জানায়, প্রায় তিন মাস আগে ধান রোপনের জন্য বীজ ধান বিক্রয় করে পাশের এলাকার চাষির নিকট। ওই বীজ বিক্রিকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ডোহাতলা এলাকায় বহিস্কারকৃত যুবলীগ সভাপতি লাল বাহাদুর ও হিসকার নেতৃত্বে প্রায় দুই থেকে তিনশত লোকজন একত্র হয়ে হামলা চালায় আমাদের উপর আমরা জীবন বাচাতে পালিয়ে গেলে আমাদের বাড়ি ঘরে ও ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় ২ লাক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
এ সময় আমাদর তিনজন লোককে হাতের কাছে পেয়ে পিটিেিয় ও রাম দা কুপিয়ে গুরত্বর আহত করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিয়ে ১০ জনকে আসামী ও আরও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে ইউসুফ বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। এ বিষয়ে বহিস্কারকৃত যুবলীগ সভাপতি লাল বাহাদুর বলেন, আমার বিষয়ে আনা অভিযোগটি মিথ্যা। আমি উভয় পক্ষের মাঝে সৃষ্ঠ মারামারির বন্ধ করতে ওই জায়গায় গিয়েছিলাম।
এ তুলশীরচর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ জানান, যুবলীগ সভাপতি লাল বাহাদুরের নির্দেশেই এ দাঙ্গা হাঙ্গামা হয়েছে। আমি বিষয়টি মিমাংসার জন্য দায়িত্ব নিয়েছিলাম তবে বাদী পক্ষের আহতরা হাসপাতালে গুরত্বর অবস্থায় থাকা-য় কোন দুর্ঘটনা ঘটলে এর দায় ভার কে নেবে? এই ভেবে বাদী ইউসুফ মামলা করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.