হোম » প্রধান সংবাদ » বৃষ্টির মধ্যেও পূজার আমেজে জমে উঠেছে কক্সবাজার জেলার শপিংমল গুলো

বৃষ্টির মধ্যেও পূজার আমেজে জমে উঠেছে কক্সবাজার জেলার শপিংমল গুলো

এইচ এম রুহুল কাদের, কক্সবাজারঃ ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব । করোনা সংকটের কারণে পূজা উদযাপনে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবার স্বাস্থ্যবিধি মেনে হবে শারদীয় দূর্গাপূজা। উৎসবকে কেন্দ্র করে জেলার মার্কেটগুলোতে জমে উঠেছে বেচাকেনা । পূজোয় নিজেদের বর্ণিলভাবে রাঙাতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অভিজাত শপিংমলগুলো চষে বেড়াচ্ছে। পরিবার ও নিজের জন্য পছন্দের পোষাক কিনতে ব্যস্ততার যেন শেষ নেই। এতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ব্যবসায়ীরাও।
বৃহস্পতিবার (২২অক্টোবর)  বিভিন্ন বিতান ঘুরে দেখা যায়, পূজায় নতুন জামা কাপড় কিনতে ফুটপাতসহ সর্বত্রই লেগেছে কেনাকাটার ধুম । নতুন কাপড়ের সাথে সাথে জুতার দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। পূজার দিন ঘনিয়ে আসায় ব্যস্ত হচ্ছেন দোকানীরা। বর্তমানে শেষ মুহূর্তে ক্রেতাদের পদচারণায় মুখর মার্কেটগুলো। এবারের পূজার বাজারে- মহিলাদের জামদানী ও কাতান শাড়ি, মেয়েদের থ্রী পিস, সেলোয়ার-কামিজ, ফতোয়া, স্কার্ট-টপস, ছেলেদের প্যান্ট, শার্ট, লং ও শর্ট পাঞ্জাবি, ফতোয়া, শার্ট, জিন্স ও টি-শার্টসহ বাচ্চাদের নানা রঙ ও ডিজাইনের পোশাকের সমাহার ঘটেছে বিভিন্ন পোশাক বিপণীতে।
পরিবার নিয়ে বাজার করতে আসা কয়েকজন ক্রেতা জানান, কয়েকদিন আগ থেকে বাচ্চাদের জন্য কেনাকাটার প্রস্তুতি ছিলো! কিন্তু করোনা ভাইরাসের কারনে বাজারে বের হতে ভয় হচ্ছিলো। বছরে একবার পূজা আসে তাই ভয়কে উপেক্ষা করে পরিবারের বাচ্চাদের জন্য কেনাকাটা করতে এসেছি। বাচ্চাদের জামাকাপড় কেনা শেষ হলে পরিবারের বড় সদস্যদের কেনাকাটা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!