
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২২অক্টোবর) দুপুরে জামালপুর পৌর শহরের ২০টি পূজা মন্ডবে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু’র ব্যক্তিগত তহবিল থেকে পৌর শহরের ২০টি পূজা মন্ডপে উপহার স্বরুপ নগদ অর্থ প্রদান করা হয়।
অর্থ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, প্রচার সম্পাদক দেব প্রদ নাগ মধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, কোষাধ্যক্ষ দীপক কুমার সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন, সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছানোয়ার হোসেন ছানু বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিগন দেশের প্রতিটি দূর্যোগের সময় অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা ও নগর অর্থ বিতরণ করেছে। তারি অংশ হিসেবে নেত্রীর নির্দেশ মোতাবেক আমার সামর্থ অনুযায়ী করোনাকালে অর্থনৈতিক স্থবিরতায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার অসহায় মানুষের মাঝে নানা উপকরণ সহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাউৎসবে জামালপুর পৌর শহরের ২০টি পূজা মন্ডপে উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করেছি।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়