হোম » প্রধান সংবাদ » রাজশাহী নগরীতে ট্রেনের নিচে পড়ে যুবকের আত্নহত্যা!

রাজশাহী নগরীতে ট্রেনের নিচে পড়ে যুবকের আত্নহত্যা!

মু.তামিম সিফাতুল্লাহ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরী বিলসিমলা বন্ধ গেট এলাকায় ট্রেনের নিচে মাথা দিয়ে এক ব্যক্তি আত্মহহত্যা করেছেন। বুুুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃতের ব্যক্তির নাম নাম ইমরুল হাসান (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মৃত ফিটু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেন আসতে দেখে ওই ব্যক্তি একটি ক্র্যাচে ভর করে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এ সময় ট্রেনে কাটা পড়ে মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে নগরের রাজপাড়া থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে। লাশের পাশ থেকে একটি সুইসাইড নোটেও উদ্ধার করেছে পুলিশ। রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, ইমরুলের একটি পায়ে ক্ষত রয়েছে। সে পা পলিথিন দিয়ে বাধে রয়েছে ক্ষতস্থান ঢেকে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই হয়তো ওই যুবক আত্মহত্যা পথ বেছে নিতে পারেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!