ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকার ১০নং হবিরবাড়ীতে স্থানীয় জনগণের কাছে একজন তরুন সমাজ সেবক ও আস্তাবাজন হিসেবেই জনগনের সমস্যা নিরসন ও নিঃস্বার্থ ভাবেই সেবা করে যাচ্ছেন রেজাউল করিম রিপন।আসন্ন ইউপি নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়মী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী ও সকলের নিকট দোয়া প্রার্থী,ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ রেজাউল করিম রিপন।সরেজমিনে দেখাযায়,হবিরবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড গতিয়ার বাজারে জমি সংক্রান্ত রাস্তা নিয়ে পারিবারিক ঝামেলা সমাধান করেন রেজাউল করিম রিপন নিজ উদ্যোগে রাস্তা পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলে এক শান্তিপূর্ণ ভাবে এর সমাধানের সৃষ্টি করেন।
এসময় হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি সাঈদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি জুয়েল রানা,সহ সম্পাদক আকরাম,এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হবিরবাড়ীর তরুণ সংগ্রামী সভাপতি মুহাম্মদ রেজাউল করিম রিপন চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ১০নং হবিরবাড়ী ইউনিয়নের জনগণের কাছে তাদেরকে সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছেন।এতে মানুষ রেজাউল করিম রিপনের প্রতি আমার অন্ধ বিশ্বাস সৃষ্টি হয়েছে সবাই আপন করে নিয়েছে।তিনি সকলের কাছে দোয়া সমর্থন কামনা করেছেন।