
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩২) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার মহিষমারি ব্রিজের কাছে এদুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর এখনো পর্যন্ত তার পরিচয় মিলেনি।
মাধনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার দুপুর সোয়া দুইটার দিকে মহিষমারি ব্রিজের উত্তর পার্শ্বে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ রেললাইনের ভেতরে পড়ে ছিল। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনজের আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে অভিভাবকের সন্ধান পেলে তাদের হাতে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া