
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ্য
থাকুন, আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ এ প্রতিপাদ্য করে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে বিশ্বখাদ্য দিবস দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬অক্টোবর শুক্রবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, কৃষি কর্মকর্তা সামিদুলইসলা, মাসুদা রানা প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২