হোম » অপরাধ-দুর্নীতি » ভৈরবে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ভৈরবে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর ইউনিয়নের সোনারামপুর গ্রাম থেকে শ্রী লিটন বিশ্বাস (৪০) নামে মাদক মামলার পলাতক সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃত শ্রী লিটন দাস সোনা রাম পুর গ্রামের শ্রী সুধন বিশ্বাসের পুত্র বলে জানা যায়। পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মাদক মামলার ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী শ্রী লিটন বিশ্বাস শ্রীনগর ইউনিয়নের সোনা রাম পুর গ্রামে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন এর নির্দেশে, এস আই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স এস আই দেলোয়ার ও এ এস আই ফারুক এর সহযোগিতায় আসামী লিটন কে গ্রেফতার করা হয়।

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন শ্রী লিটন বিশ্বাস ভৈরব থানার মূলতবি মাদক মামলার ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!