
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী। বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২