প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২০, ৪:৫৮ পি.এম
মোংলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন কেসিসি মেয়র ও বন জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ।

শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধিঃ মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ধোধন ও মুক্তিযোদ্ধা স্ব-পরিবার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার(১৫অক্টোবর) সকাল ১০টায় মোংলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামীলীগ এর সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব তালুকদার আঃ খালেক তার বক্তৃতায় বলেন,একটি গোষ্ঠী দেশে ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলেছিল।সেই গোষ্ঠী ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু এখন সময় পাল্টেছে।এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরতে বর্তমান সরকারের পাশাপাশি প্রবীণ মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর প্রশাসক কমলেশ মজুমদার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুননাহার হাই,মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,বাগেরহাট জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,
সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু সুনিল বিশ্বাস,সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার,পৌর যুবলীগ সভাপতি এস,এম,কবির হোসেন,মুক্তিযোদ্ধা ফকির আবুল কালাম,মোংলা কলেজ এর অধ্যাক্ষ গোলাম সরোয়ার,চিলা ইউনিয়ন চেয়ারম্যান গাজী আকবর হোসেন,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ কামরুল ইসলামসহ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.