
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ শিকারের চেষ্টার দায়ে ১১ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের জরিমানা করেন।
এসময় তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে কারেন্টজাল দিয়ে মাছ ধরার চেষ্টাকালে ১১ জেলেকে আটক করা হয়।পরে আটক ব্যক্তিদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ২ হাজার দুইশো টাকা জরিমানা করা হয়। মা ইলিশ শিকার বন্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান