হোম » অপরাধ-দুর্নীতি » ঠাকুরগাঁওয়ে  নুর ইসলাম  নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে  নুর ইসলাম  নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ে নুর ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী মাদ্রাসা পাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মুদি ব্যবসায়ী নুর ইসলাম (৩৫) ১৫ নং দেবীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামের আলহাজ্ব আব্দুল হাসিম এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম (৩৫) বৈরাগী বাজারে দীর্ঘদিন থেকে মুদি দোকান এর ব্যবসা করে আসতেছিলো। প্রতিদিনের ন্যায় বাজার থেকে বাড়ীর যাওয়ার উদ্দেশ্যে বের হয় কিন্তু সারারাত বাড়ীতে না যাওয়ায় তার আত্মীয় স্বজন অনেক খোঁজাখোঁজি করে। এক পর্যায়ে রোববার দুপুর ১২ টায় নিজ বাড়ীর পাশে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের উপর থেকে নুর ইসলাম এর লাশ দেখতে পায়। পরে ঘটনা স্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত নুর ইসলাম এর মামা ওমর আলী বলেন, আমার ভাগিনার কোন খারাপ রিপোর্ট নেই। সে খুব ভালো ছেলে। সে বৈরাগী বাজার ও রঙ্গিয়ানী বাজারে দীর্ঘ দিন থেকে মুদি দোকান এর ব্যবসা করে আসতেছিলো। গতকাল রাত ১০ টার সময় বাজারে আমার সাথে দেখা হয়। কিন্তু তারপর থেকে আর কোন খোঁজ খবর নেই। আজ দুপুর ১২ টায় বাড়ীর পাশে লাশ দেখতে পাই। আমাদের কাছে মনে হচ্ছে তার এক জামাই শত্রুতার জেড়ে তাকে হত্যা করতে পারে।
নিহত নুর ইসলাম এর বড় মেয়ে নুরনি বলেন, আমার ১-২ বছর আগে পাশ্ববর্তী জেলার পঞ্চগড়ের তেলিপাড়া গ্রামের মামুন (২৫) নামে এক ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে মামুন আমাকে বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করে। ৩ মাস আগে পারিবারিক ভাবে আমাকে ছেড়ে ( ডির্ভোস) নেয়।
তারপর গত মাসে পাটিয়াডাঙ্গী এক ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সে আমাকে, আমার নতুন স্বামীকে ও আমার বাবাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। সেই আমার বাবাকে খুন করতে পারে। আমি এর সুষ্ট বিচার চাই। ১৫ নং দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, মুদি ব্যবসায়ী নুর ইসলাম খুব ভালো ছেলে ছিলো। পারিবারিক বা অন্য কোন কারণে তাকে হত্যা করতে পারে। পুলিশ ঘটনার সত্যতা বের করার জন্য কাজ করতেছে। পরবর্তীতে জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, মুদি ব্যবসায়ী নুর ইসলাম গতকাল রাত থেকে নিখোঁজ হলে। রোববার সকালে জিডি করার জন্য তার আত্মীয় স্বজন থানায় আসে। সেই মুহুর্তে খবর আসে তার লাশ পাওয়া গেছে। ঘটনা স্থলে সি আই ডি, পিবিআই ও সদর থানার পুশিল গিয়ে তার বাড়ীর পাশ থেকে লাশ উদ্ধার করে।ওসি আরও বলেন, তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আমরা আইনগত পদক্ষেপ নিবো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!