প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ১২:০৪ এ.এম
অবশেষে ধরা পড়লো দুর্ধর্ষ ডাকাত দল

ময়মনসিংহ থেকে মোঃ রাসেল আহমেদ :: ময়মনসিংহের মুক্তাগাছায় আরব এগ্রো ফার্মের দারোয়ানকে বেধে ২০ লাখ টাকা মুল্যের ১৬টি গরু ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির করার কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি প্রাইভেটকার, তালা কাটার একটি কাটার মেশিন, তিনটি চাকু ও হাসিল বই জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার ধামরাইয়ের আ. মালেকের ছেলে শহিদুল ইসলাম, বগুড়ার ধনুট থানার আলাউদ্দিনের ছেলে রাব্বানী হোসেন, সিরাজগঞ্জ সদরের রেজাউল করিমের ছেলে মাসুদ রানা, টাঙ্গাইলের ঘাটাইল থানার গনির ছেলে হুমায়ুন কবির ও
পাবনার আতাইকুলা থানার আলিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন।
রবিবার (১১ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সাভার, পাবনা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে ২২/২৩ জনের অজ্ঞাত একটি ডাকাত দল মুক্তাগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলীর আরব এগ্রো ফার্ম থেকে দারোয়ানদের হাত, পা বেঁধে ২০ লাখ টাকা মুল্যের ১৬ টি গরু ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর) মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা ২০/২২ জনকে অজ্ঞাতনামা আসামী করে ডাকাতি মামলা দায়ের করেন আরব আলী।
তিনি বলেন, মামলা দায়েরের পর তদন্তভার আসে জেলা গোয়েন্দা শাখায়। তদন্তভার পেয়ে টানা অভিযান চালিয়ে ডাকাতদের পরিচয় নিশ্চিত হলেও তাদের শতভাগ শনাক্ত করতে না পেরে ডাকাতদের গ্রেপ্তারে কিছুটা বিলম্ব হলেও শনিবার ৫ ডাকাতকে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে উদ্ধারকৃত ট্রাক ও মাইক্রোবাস ব্যবহার করে দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে আসছেন।
এ ছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন মুক্তাগাছার আরব আলী এগ্রো ফার্ম থেকে গরু ডাকাতির কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.