
শাহজাহান সিরাজ, গাইবান্ধা : দেশব্যাপী নারীধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল।
নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন সাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর সাবু, কবি সরোজ দেব, বীর মুক্তিযোদ্ধা ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাকসুদার রহমান শাহান, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, নাট্যকর্মী শাহনাজ আমিন মুন্নি, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু প্রমুখ। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন নাট্যকর্মী মোহাম্মদ আমীন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার।