
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২০বোতল ফেন্সিডিলসহ সুমন হোসেন মঙ্গল(৩২) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য। গত শুক্রবার বেলা সাড়ে ১২টায় সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেইট এলাকায় সাফা মারওয়া বাস থেকে উক্ত পরিমাণ ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন নওগাঁ জেলার পত্নীতলা থানার কলাপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেন ছেলে। এঘটনায় আদমদিঘী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া খ সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, ধৃত সুমন হোসেন মঙ্গল বিক্রয়ের উদ্দেশ্যে নওগাঁর মান্দা থেকে সাফা মারওয়া বাসে করে সান্তাহারে আসছিলো। এমন খবর পেয়ে পোঁওতা রেলগেইট এলাকায় ওই বাসে তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগে ২০বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান