
আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং এ ঘটনায় অপর তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর)রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো,ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার বীরআহমেদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে সোহেল রানা (৪০)এবং একই জেলার নান্দাইল উপজেলার কচুয়া কন্ডবপুর এলাকার আবু হানিফ (২৪)।নিহত দুইজনই স্থানীয় মেঘনা কারখানায় চাকরি করতো।আহতরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জের টিটুয়া এলাকার সিদ্দিকুর রহমান (৩৮) এবং তার স্ত্রী রিপা(৩০)এবং একই এলাকার আঃ মোতালিব (৩৫)।আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক(এসআই) সুমন জানান,সন্ধ্যার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা করে চার যাত্রী শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে রাত সাড়ে আটটার দিকে সাতখামাইর এলাকায় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দিলে অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।আর এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়।
তিনি আরো জানান,আহতদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু হানিফ ও সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া