হোম » প্রধান সংবাদ » রৌমারীতে শালুক তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

রৌমারীতে শালুক তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জলাশয়ে শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের পুরারচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বন্দবের ইউনিয়নের পুরারচর গ্রামের ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮)। একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭)।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি জলাশয়ে শালুক তুলতে নামে ওই দুই শিশু। এসময় খাদে পা পিছলে গিয়ে পানির গভীর ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। শিশু দু’টি সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
রৌমারী হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, হাসপালে আনার পূর্বেই মারা গেছে।
রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!