
মোঃ ইসলাম ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান, দোষিদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচীর শিল্পীগোষ্ঠী জেলা সংসদ। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও চৌরাস্তায় এই সমাবেশে সমাবেশে প্রতিবাদী গান, কবিতা আর প্রতিবাদী শ্লোগান পরিবেশন করা হয়।
এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শুধু নোয়াখালী নয় প্রতিটি ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্ত মুলক বিচার নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী দ্রুত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড ঘোষনা দেবেন বলে আশা দাবী জানান। সমাবেশে বক্তব্যদেন-ঠাকুরগাঁও উদীচী জেলা সংসদের সভাপতি সেতারার বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ-সভাপতি অমল টিক্কু, সহ: সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, সিপিবি’র উপজেলার সভাপতি আহছানুল হাবীব বাবু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর, ছাত্র ইউনিয়ন সদর উপজেলা শাখার আহবায়ক ফারিহা আফরিন ঐশী।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু