হোম » প্রধান সংবাদ » করোনা আক্রান্ত হয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ

করোনা আক্রান্ত হয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ

(মিরসরাই) চট্টগ্রাম থেকে: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরসরাই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) রাত ১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের এপিএস মো. নূর খান।

 

 তিনি বলেন, (বৃহস্পতিবার) সকালে বিআইটিআইডি ল্যাবে নমুনা পাঠানো পরীক্ষার জন্য পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারিরীক অবস্থা ভালো রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!