প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২০, ১২:১৩ পি.এম
শরণখোলায় পুলিশের স্ত্রীর মাথা ও হাত বিচ্ছিন্ন বস্তাবন্দী লাশ উদ্ধার,পুলিশ কনেস্টবল আটক

মোঃনাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় তাফালবাড়ি পুলিশ ফাড়ির ক্যাম্পে কর্মরত পুলিশ কনেস্টবল সাদ্দাম হোসেনের ২য় অন্তঃসত্ত্বা স্ত্রী জোৎসনা বেগম(৩৫) বিভৎস রুপে হত্যা করে মাথা ও হাত বিচ্ছিন্ন করে তার স্বামী কনেস্টবল সাদ্দাম। লাশ কয়েক টুকরা করে বস্তাবন্দী করে লাশ ঘুম করার চেষ্টা করে কনেস্টবল সাদ্দাম। খবর পেয়ে লাশ উদ্ধার করে শরণখোলা থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে। এ ঘটনায় কনেস্টবল সাদ্দামকে আটক করা হয়েছে। আটক কনেস্টবলের বাড়ী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার(৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে তাফালবাড়ী বাজার এলাকায় সাদ্দামের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে কনেস্টবলের স্ত্রীর বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কনেস্টবল সাদ্দামকে আটক করা হয়। কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আটক কনেস্টবল স্বীকার করেছে। এ ব্যাপারে শরনখোলা থানায় হত্যা মামলা হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন। নিহত জোৎসনার বোন রেহেনা বলেন আমর বোনকে নৃশংস ভাবে হত্যা করেছে আমি এর দৃষ্টান্ত মূলক বিচার চাই এবং নিহতের ৯ বছরের শিশু সন্তান তার মাকে হত্যা করায় পিতার ফাঁসি চেয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.