প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ১১:৪৫ পি.এম
চাটখিলে কড়িহাটি হাই স্কুল এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যেগে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : সেবা নিন, সুস্থ থাকুন এমন একটি শ্লোগান নিয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন "কড়িহাটি হাই স্কুল এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন" নামক একটি বৃহত সেচ্ছাসেবী সংগঠন। আজ ৪ঠা অক্টোবর রবিবার বিকাল চার টায়। সিংবাহুড়া হাজি বাড়ির সামনে শিকড় বহুমুখী কমপ্লেক্সে ফ্রী চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান উদ্ভোধন করা হয়।
ফ্রী চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে শুরু হয়। অবসর প্রাপ্ত সাবেক এনবিআর কর্মকর্তা জাপর সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন ধানমন্ডি ভয়েস স্কুলের শিক্ষক মাস্টার শাখাওয়াত হোসেন। সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য মাওলানা সিরাজুল ইসলাম ফাউন্ডেশন কে সম্মাননা প্রদান করা হয়। সম্মানের গ্রহণ করেন মাওলানা সিরাজুল ইসলাম সুযোগ্য পুত্র মাওলানা জহির উদ্দিন।
সেচ্ছাসেবী সংগঠন টি গত এক দশক থেকে মানুষের বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। বিশেষ করে গত দুই বছর ধরে প্রতি বুধবার এক জন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রতি রবিবার একজন স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসা সেবা প্রদান করা করে আসছেন। সেচ্ছাসেবী সংগঠন টির সহ সভাপতি তার এক বক্তব্যে বলেন, ভবিষ্যতে স্থানীয় মানুষের বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে আশ্বাস দেন। এবং মানুষের সহযোগিতা ও দোয়া চান।
অনুষ্ঠানে আরও উপ্সথিত ছিলেন ৮ নং নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মানিক, আওয়ামীলীগ নেতা মোঃ দুলাল, জহির আব্বাস মিলন, নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ওমর ফারুক, মাওলানা রহমত উল্যা, হাবিব উল্যাহ মাস্টার, মোঃ নাসিম, ডাঃ হাসান খায়ের, ডাঃ ফারহানা খানম মিথিলা ও স্থানীয় সামাজিক ব্যাক্তি বর্গ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.