
রাবি প্রতিনিধি: কিডনী সমস্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাব্বি) আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০ টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে তার সহপাঠী আলাউদ্দীন বলেন, দীর্ঘদিন কিডনী সমস্যা, ফুসফুসে পানি জমাসহ আলসার এবং জন্ডিসে আক্রান্ত ছিল মামুন। আগে থেকেই আক্রান্ত থাকলেও সপ্তাহ খানেক ধরে সমস্যাটি বেশি দেখা যায়। পরে রামেকে পরীক্ষা করলে এ রোগগুলো ধরা পড়ে। এরপর দুইটি ডায়ালোসিস করা হয়। আরেকটি ডায়ালোসিস করার আগেই ওর মৃত্যু হয়। আজ বিকেল সাড়ে ৪ টার পরে রাজশাহী বিমান বন্দরের পাশে মামুনের নিজ বাসভবনে দাফন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২