হোম » সারাদেশ » শিবগঞ্জে শত্রুতা করে পুকুরের ৪ লক্ষ টাকার মাছ জাল কেটে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে

শিবগঞ্জে শত্রুতা করে পুকুরের ৪ লক্ষ টাকার মাছ জাল কেটে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে

কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শত্রুতা করে পুকুরের প্রায় ৪ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতের মাছ জাল কেটে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে, উপজেলার আটমুল ইউনিয়নের চককানু গ্রামের মৃত্যু ছদর উদ্দিন প্রামানিক এর
ছোট ছেলে রেহেজুল ইসলাম তাদের নিজের ১ একর ৫০ শতাংশ পরিমাণ পুকুরে রুই, কাতলা, মৃগেল, বাটা, তেলাপিয়ে, পাংগাস, কার্প, হাঙ্গিরী সহ বিভিন্ন প্রজাতের প্রায় ৪ লক্ষ টাকার মাছ ছেড়ে দেন তিনি। এব্যাপারে রেহেজুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ হলে এলাকায়

 

মুসল ধারে বৃষ্টি হয়ে পুকুরের পানি উসলে গিয়ে পুকুরের পাড় টইটুমবুর হয়। আর তখন আমি পুকুরের মাছ রক্ষার জন্য পুকুরে চার পাশ দিয়ে নেটের জাল দিয়ে রাখি। কিন্তু গত ২৮/০৯/২০২০ ইং তারিখে কেবা ককহারা আমার উপর শত্রুতা করে রাতের অন্ধকারে পুকুরে পাড় ও পাড়ে দেওয়া জালগুলো কেটে পুকুরের সব মাছ বের করে দিয়েছে। তিনি আরো বলেন, আমি বড় আশা করে পুকুরে মাছগুলো লালন করে আসছি। কিন্তু শত্রুতা করে আমার সর্বনাশ করেছে তারা। যে মাছগুলো পুকুর থেকে বের হয়েছে তা এলাকার মানুষ জাল দিয়ে খেয়ে খেয়ে মেরে খাচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!