প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ২:৩৫ পি.এম
বগুড়া ধুনটে ভাতিজার লাঠির আঘাতে চাচা শফিকুলের মৃত্যু

এম. এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে শফিকুল ইসলাম (৫৫) নামে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
জানা গেছে, পৈত্রিক জমি নিয়ে শফিকুল ইসলামের সাথে তার বড় ভাই হবিবর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে হাবিবর রহমানের ছেলে পিয়াস হোসেন তার চাচা শফিকুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধিন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.