
মোঃ রাহুল পারভেজ, রাণীনগর উপজেলা প্রতিনিধি : নওগাঁ-৬ আসনে আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে ইমামদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। রাণীনগর উপজেলা জাতীয় ইমাম সমিতি ও ইমাম উলামা মাশায়েখ সমিতিসহ বিভিন্ন এতিমখানার শিক্ষকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসেন হেলালকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাও: আব্দুল আলিম, মাওলানা আনোয়ার হোসেন, হাজী মহসিন আলি খান, কাজী মোজাফ্ফর হোসেন, মুফতী আবু বক্কর সিদ্দিক, হাফেজ শহিদুল ইসলাম,
হাফেজ জরিফ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন দেশের সকল কিছুতে যে মানুষগুলোর সবচেয়ে বেশি অবদান রেখে আসছেন তারা হলেন ইমাম। সমাজের মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে ইসলামের ছায়াতলে নিয়ে আসে এই মানুষগুলো। বর্তমান সরকার ইমামদের জন্যও অনেক কিছু করেছে এবং আগামীতেও করবে। তাই আগামী উপ-নির্বাচনে এলাকায় যেন কোন ধর্মীয় সহিংসতা সৃষ্টি হতে না পারে সেদিকে ইমামদের সুষ্ঠু ভ’মিকা রাখতে হবে। কারণ বর্তমান সরকার কোন দ্ব›দ্ব কিংবা সহিংসতাকে প্রশ্রয় দিবে না। তাই সাধারন মানুষদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন ও সকল প্রকারের কল্যাণমূলক কর্মকান্ডকে সহজেই পৌছে দিতে পারেন ইমাম সমাজ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ