প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২০, ১১:১০ পি.এম
বগুড়া গাবতলী সোনারায় ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভা অনুষ্ঠিত

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বগুড়ার গাবতলী সোনারায় ইউনিয়ন এর খুপি দক্ষিনপাড়া সরকারী প্রাঃ বিঃ কক্ষে স্থানীয় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি সামছুল মন্ডল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত নেতা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।
আরো বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ছুন্নু, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আলতাব, জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু ও আজাহার আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ও আব্দুর রাজ্জাক ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মতিয়ার সরকার, বাচা, মন্টু মিয়া, ফুল মিয়া, ইউপি সদস্য আলেক উদ্দিন কালু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি আবু হায়াত সুইট, যুবলীগ নেতা শাকিন ও ডাবলু, ছাত্রলীগ নেতা আরিফ ও রহিম প্রমূখ। আলোচনা সভায় দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে নানা দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.