
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত ২। আহতরা হলেন উপজেলার বোহাইল ইউনিয়নের চর মাঝিড়া গ্রামের নানজু আকন্দ'র ছেলে রুবেল রানা (২৩) ও তার ভাতিজা রুবেল মিয়া (২৮)। আহত রুবেল রানার বাবা নানজু আকন্দ বাদি হয়ে ছাত্তার বাঙ্গাল বেপারিসহ ১২ জন কে আসামি করে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় গত ৮ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে মঙ্গলবার সাড়ে ৫ টায় সময় চর মাঝিড়া নৌকা ঘাটে রুবেল রানা ও রুবেল মিয়া যমুনা নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য তাদের নিজ নৌকা রাখা মাছ ধরার জাল পরিষ্কার এবং মেরামত করিতেছিল। এমতাবস্থায় অতর্কিত ভাবে আসামীগণ পুর্ব শত্রুতার জের ধরিয়া বেআইনি দলবদ্ধ হইয়া রুবেল রানাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর আহত করে ও তার সার্টের পকেটে থাকা মাছ বিক্রয়ের নগদ ৩০ হাজার টাকা বিবাদী গণ অসৎ উদ্দেশ্যে বাহির করিয়া নেয়। এসময় রুবেল রানা ও রুবেল মিয়া ডাক আত্মচিৎকারে আশে পাশে থেকে শুকুর আকন্দ, মুন্নাত আকন্দ সহ অনেকেই আগাইয়া আসিলে আসামীগণ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ছেরে দ্রুত চলে যায়।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত দুরুল হুদা, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করে অভিযান পরিচালনা করে জোহর আলী মন্ডল (৫৫) ও আয়নাল আকন্দ (৩৩) নামে ২ জন আসামী কে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।