প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ৬:৫২ পি.এম
আওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পোশাক শিল্পের শ্রমিক ও তাদের সন্তানদের জন্য জরুরী সহায়তা প্রদান

সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ও চাকরিচ্যুত পোশাক শিল্পের শ্রমিক ও তাদের সন্তানের জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে আওয়াজ ফাউন্ডেশন। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বায়েজিদ এলাকায় লোডাস ফাউন্ডেশনের সহযোগিতায় দুই দিনব্যাপী এই জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম সুজন।
আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট নারী নেত্রী নাজমা আক্তারের পরিচালনায় চট্টগ্রাম বায়েজিদ এলাকায় করোনাকালীন দুর্যোগে চাকুরীচ্যুত গার্মেন্টস শ্রমিকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এই সহায়তা প্রদান করা হয় চাকরিচ্যুত, বিধবা, তালাকপ্রাপ্তা, গর্ভবতী গার্মেন্টস শ্রমিকদের মাঝে। এতে ১৫ ধরনের প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়।এছাড়াও শিশুদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয় ।যাতে তারা অন্তত এক মাস নিশ্চিন্তে চলতে পারেন।
উক্ত জরুরি সহায়তা কর্মসূচির প্রধান অতিথি চসিক প্রশাসক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম সুজন বলেন আওয়াজ ফাউন্ডেশনের এমন সুন্দর আয়োজনের মাধ্যমে শ্রমিকদের সহযোগিতা করার জন্য আওয়াজ ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, এভাবে আওয়াজ ফাউন্ডেশনের মত সকল প্রতিষ্ঠান যদি অসহায় মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন তাহলে অসহায় শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও কমে আসবে।
উক্ত জরুরি খাদ্য সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ক্লিফটন গ্রুপের এমডি এম মহিউদ্দিন,২নং জালালাবাদ ওয়ার্ড থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিম,
আওয়াজ ফাউন্ডেশনের অপারেশন ডিরেক্টর নাহিদুল হাসান নয়ন, লিগ্যাল কো-অর্ডিনেটর, মোঃ আলমগির হোসেন, লিগেল এসিস্ট্যান্ট,সরওয়ার হোসেন,প্রজেক্ট কো-অর্ডিনেটর, মোঃ ইব্রাহিম খলিল ভূঁইয়া, একাউন্টস অফিসার, নজরুল ইসলাম,প্রজেক্ট অফিসার,ইসরাত জাহান চৌধুরী, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন, শাহিদা আক্তার শিল্পী, পারভিন আক্তার,মোঃ ইসমাইল, মোঃ হারুন, মোঃ আব্দুল্লাহ, মোঃ মাসুম, মোঃ সাইফুল প্রমুুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.