
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা যুবলীগ। রবিবার দুপুরে পীরগঞ্জ মহিলা কলেজ মাঠে এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, পীরগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র কসিরুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক সুমন, যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মন্ডল,সহ-সভাপতি আব্দুল জলিল প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান