
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির করোনায় আক্রান্ত।
করোনা প্রাদুর্ভাব দেখা দিলে তিনি নবীনগরবাসিকে সচেতন করতে,ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া, উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় নিয়মিত উপস্থিত থেকে নবীনগরবাসির পাশে থেকে কাজ করার একমাত্র জনপ্রতিনিধি যিনি রাতদিন ছোটে চলেছেন নবীনগরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে!
জানা যায়, দেশের এই আপদকালীন সময়ে সাহসী এই জনপ্রতিনিধি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সহ তিনি করোনা পরিক্ষার জন্য নমুনা প্রদান করেন।
শনিবার নমুনা পরীক্ষায় তিনি সহ উনার বড় ছেলের করোনা ভাইরাস পজেটিভ আসে।
পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান এর পরিবারের পক্ষ থেকে তাদের সুস্থ্যতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২