
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মোল্লাহাট উপজেলার পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ও সাবেক ছাত্রনেতা বিএম মোস্তাফিজুর রহমান (মোস্তাক)-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এ মনোনয়নের খবরে মোল্লাহাট উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে, সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিএম মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
ডেকে নিয়ে গিয়ে স্কুল-ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,,প্রধান আসামি গ্রেফতার
বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত