হোম » সারাদেশ » মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ

মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ

মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের (EIIN: 107264) পরিচালনার জন্য নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির হোসেন শুভ।

কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানা গেছে। গত ২৬ জুলাই ২০২৬ তারিখে এই কমিটি অনুমোদনের অফিশিয়াল স্মারক জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আদেশের এই তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল আলম।

অনুমোদিত ৪ সদস্যের এই এডহক কমিটিতে অন্যান্যরা হলেন— পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি মিরাজ হোসেন ভূঁইয়া।

নবনিযুক্ত সভাপতি মনির হোসেন শুভ তিতুমীর কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতি বজায় রাখতে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করি। একই সাথে বোর্ডের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মেয়াদের মধ্যে একটি সুষ্ঠু ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

“শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চিঠির নির্দেশনা ও স্মারক ইস্যুর তারিখ অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত (৬ মাস) সভাপতি হিসেবে মনির হোসেন শুভর এই মনোনয়ন বহাল থাকবে। একইসাথে এই এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!