
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের গীরদান-চরলাল সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু।
স্থানীয়দের ভাষ্যমতে, এই সড়কে এবারই আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগে থাকা এলাকাবাসী উন্নয়ন কাজের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।
গ্রামবাসী এ উন্নয়নমূলক উদ্যোগের জন্য মোহাম্মদ ছাফির উদ্দিন মজনুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা মাননীয় নারায়ণগঞ্জ ৩ সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসীর মতে, তাঁর সহযোগিতা ও মজনুর উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়িত হওয়ায় বহুদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
স্থানীয়দের আশা, সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটিতে মোল্লাহাটের সাবেক ছাত্রনেতা মোস্তাক সদস্য মনোনীত
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা