প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:০২ পি.এম
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহন উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে পৌরশহরের করিমরোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন ¯েøাগানের মাধ্যমে নিজেদের আনন্দ-উচ্ছ¡াস প্রকাশ করেন।
মিছিল শেষে লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন বক্তারা। এছাড়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন তারা।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহŸায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.