প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:০৩ পি.এম
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

আবুল হাশেম
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে বলা হয়, চুক্তিভিত্তিক এ নিয়োগ সরকারের অন্যান্য প্রচলিত বিধি-বিধান অনুযায়ী কার্যকর হবে।
মোসাদ্দেক হোসেন বুলবুলের রাজনৈতিক পরিচয়: তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এর আগে তিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
বিএনপি নেতাকর্মীরা এ নিয়োগকে দলের প্রতি সরকারের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.