প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:১৬ পি.এম
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

আবুল হাশেম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এই মূল্যবান শিক্ষা-উপকরণ প্রদানের মাধ্যমে কলেজের তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ডিজিটাল অবকাঠামো আরও সমৃদ্ধ হবে। এর ফলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদান ও গবেষণার সুযোগ পাবে।
এই উদ্যোগের জন্য কলেজের পক্ষ থেকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আবু সাঈদ চাঁদ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন কম্পিউটারগুলো কলেজের আইসিটি ল্যাবকে আরও আধুনিক করবে এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.